বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। বাংলা নববর্ষে বৈশাখে বাইরে যাবেন না, তা কি হয়? রমনা
বৈশাখের আগেই কিন্তু এবার বেশ গরম পড়ে গেছে। আকাশে এখন গনগনে রোদ। এই গরমে আর রোদে বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি করলে পানিশূন্যতা হয়ে যেতে পারে। অতিরিক্ত ঘামের কারণে হতে পারে লবণশূন্যতাও।
নববর্ষে সাজগোজ তো থাকবেই, কিন্তু হালকা সুতির জামাকাপড় পরাই ভালো এই গরমে। প্রখর রোদ ও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য খারাপ। তাই রোদ থেকে বাঁচতে রোদচশমা ও ছাতা ব্যবহার করুন। সারা দিনের জন্য বেরোলে একটা বড়সড় ব্যাগ সঙ্গে নিন, যাতে পানির বোতল, ছাতা, রুমাল, ভেজা টিস্যু ইত্যাদি সঙ্গে নিতে পারেন। এদিন একটু বিশেষভাবে সাজতে চান সবাই, কিন্তু ভারী মেকআপ এই গরমে আরামদায়ক নাও হতে পারে। বরং গরমে ঘেমে-নেয়ে এই প্রসাধনী গলে গিয়ে ত্বকের লোমকূপ দেবে বন্ধ করে। তাই স্বাভাবিক ও সহজাত প্রসাধনই যথেষ্ট। তার আগে ত্বকে সানস্ক্রিন তো লাগাতেই হবে। কেবল মুখে নয়, হাত-পায়ের খোলা অংশেও সানস্ক্রিন লাগানো উচিত। আর বাইরে থেকে ফিরে এসে ভালো করে প্রসাধনী তুলে ত্বক পরিষ্কার করবেন।