Blog, Health&Beauty, Lifestyle

ঠোঁট কোমল রাখবে লিপবাম

লিপবাম বানান ঘরেই

ঠোঁটের স্বাভাবিক রং ঠিক রাখা, ঠোঁট নরম রাখতে সহায়তা করে লিপবাম।

হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর বিখ্যাত উক্তি, নারীর সবচেয়ে বড় প্রসাধনী হলো তাঁর হাসি। শুষ্ক আর রুক্ষ ঠোঁটের হাসি অবশ্য হয় মলিন। আর এখন তো চলছে কনকনে শীতকাল। এ সময় ঠোঁট ফাটা আর রুক্ষতাই স্বাভাবিক। ঠোঁটকে প্রাণবন্ত রাখতে দারুণ কার্যকর এক উপাদান লিপবাম। ঠোঁটের স্বাভাবিক রং ঠিক রাখা, ঠোঁট নরম রাখতে লিপবামের বিকল্প আছে কমই। বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি মনে করেন, প্রাকৃতিক উপাদানে তৈরি লিপবাম ঠোঁটের যত্নে কাজ করবে সবচেয়ে দ্রুত।

রঙিন লিপবাম

ফুল ব্যবহার করে রংহীন লিমবামে আনতে পারেন রং

রঙিন লিপবাম তৈরির জন্য দরকার গোলাপের পাপড়ি মিহি বাটা, পেট্রোলিয়াম জেলি, জলপাই তেল বা বাদাম তেল আর গোলাপজল।লিপবামে রং কতটা হালকা বা গাঢ় করবেন, সেটার ওপর নির্ভর করে উপাদানের পরিমাণ। গোলাপের পাপড়ি বাটার সঙ্গে মিশিয়ে নিন প্রয়োজনমতো পেট্রোলিয়াম জেলি। এর সঙ্গে দিন কয়েক ফোঁটা জলপাই বা বাদাম তেল। সব শেষে গোলাপজল। যদি গাঢ় লিপবাম পছন্দ হয়, তাহলে মিশিয়ে নিতে পারেন লিপস্টিক, পেয়ে যাবেন পছন্দের রং। সব উপাদান মেশানো হলে খুব হালকা তাপে গলিয়ে নিন। শেষ একটি শুকনা পাত্রে ঠান্ডা করুন। ভালোভাবে জমাতে চাইলে ফ্রিজে দুই দিন রেখে দিন।

রং ছাড়া লিপবাম

ঘরেই বানাতে পারেন লিম বাম

এমন লিপবাম তৈরি করতে প্রয়োজন হবে ১ চা-চামচ নারকেল তেল, ল্যাভেন্ডার তেল পরিমাণমতো, প্রাকৃতিক মোম ৩ চা-চামচ, আর ২টি ভিটামিন ই ক্যাপসুল। প্রথমেই একটি পাত্রে মোম গলিয়ে নিতে হবে। এবার নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে অল্প পরিমাণে পানি ফুটিয়ে নিন। আর ফুটন্ত পানির ওপর মিশ্রণের বাটি রেখে দিন। এবার ভিটামিন ই ক্যাপসুল ও কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে দিন। সব উপকরণ ভালো করে মিশলে চুলা থেকে পাত্রটি নামিয়ে ফেলুন। এখন মাইক্রোওয়েভে বা হালকা তাপে সব উপাদান আবার গলিয়ে নিন। পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিন এবং ছয় থেকে সাত ঘণ্টা ফ্রিজে রাখুন।

 

Leave a Reply

Your email address will not be published.